শেরপুর সদর উপজেলায় ট্রাক ও ট্রলির মাঝখানে চাপা পড়ে ঘটনা স্থলেই সাথী আক্তার (৯) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার চাপাতলী এতিমখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিশুটি সদর উপজেলার চাপাতলী এলাকার সাইফুল ইসলামের মেয়ে ও চাপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
শেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) জোবায়ের খালিদ জানান, সকালে সাথী স্কুলে যাচ্ছিল। পথে এতিমখানা এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাক ও ট্রলির মাঝখানে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ট্রাক ও ট্রলিটি আটক করা হলেও এর চালকরা পালিয়ে গেছেন বলে তিনি জানান।
এমই





