চট্টগ্রামে রোববার রাতভর অভিযান চালিয়ে জেলার চার উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে গ্রেফতার ও সোমবার সকালে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাইমুল হাসান বলেন, সোমবার সকাল ৯টার দিকে পশ্চিম পটিয়া শিকলবাহা এলাকায় একটি জমিতে পরিত্যক্ত অবস্থায় ১৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।
তিনি আরও বলেন, নাশকতাকারীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে জেলার সীতাকুণ্ড, হাটহাজারী, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলা থেকে বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে আটক করা হয়েছে।
নাশকতার বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
কেএইচ





