সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক এলাকায় একটি বাস থেকে অস্ত্রসহ ১২ ডাকাতকে আটক করেছে পুলিশ।
এ সময় তাদের সঙ্গে থাকা ২টি এলজি রাইফেল ও ৫ রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি আবদুল হাই।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার সন্ধ্যায় বাঘের সড়ক এলাকায় সিলেট থেকে গোয়াইনঘাটগামী বাসটি (সিলেট জ-১১-০৪৪২) থামায়। ওই বাস থেকে ২টি এলজি রাইফেল ও ৫ রাউন্ড গুলিসহ ১২ ডাকাতকে আটক করা হয়।
আটককৃত ডাকাতদের নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওসি আবদুল হাই।
কেএইচ





