দৈনিক কালের কন্ঠ পত্রিকায় কুষ্টিয়ায় রাজত্ব ‘হানিফ লীগের’ শীর্ষক শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শনিবার দুপুর সাড়ে ১১টায় কুষ্টিয়ার কুমারখালী শহরের শাপলা চত্বর মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসসূচি পালন করা হয়েছে।
এ কর্মসসূচিতে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান খান, উপজেলা আওয়ামীরীগের সাংগঠণিক সম্পাদক ও শিলাইদহ ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন খানর তারেক, কমিশনার ফরিদ আহমেদ খান, শহর আওয়ামীরীগের সহ-সভাপতি জাকারিয়া খান জেমস সহ উপজেলা, শহর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ ও নব নির্বাচিত চেয়ারম্যান বৃন্দরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখে কুমারখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগের সভাপতি আব্দুল মান্নান খান। তিনি তার ব্যক্তবে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার এমপি মাহবুবুল আলম হানিফ এর বিরূদ্ধে কালের কন্ঠ প্রত্রিকায় মিথ্যা ভিত্তিহীন বানোয়াট উদ্দেশ্য প্রনোদিত সংবাদের বিরূদ্ধে ও বাংলাদেশের উন্নয়নে বাধা সৃষ্টকারী, গুপ্ত হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশ ও মানব বন্ধন। এছাড়া তিনিসাংবাদিকদের হলুদ সাংবাদিকতা বন্ধ করার আহবান জানান। উল্লেখ্য গতকাল দৈনিক কালের কন্ঠ পত্রিকায় আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের বিরুদ্ধে কুষ্টিয়ায় রাজত্ব ‘হানিফ লীগের’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়।
এআই





