২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতালের ১ম দিনে রাজধানীর ধানমন্ডিতে মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা কলেজ শাখা।

বুধবার সকাল সাড়ে ৭টায় শাখা সভাপতি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে মিছিলটি ধানমন্ডির কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোডে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা কলেজ সভাপতি বলেন, এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এআর