গাজীপুরের সফিপুরের পূর্বপাড়া এলাকায় এক যুবককে হাত-পা বেঁধে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম সিরাজুল ইসলাম (৩০)। তিনি ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা সিরাজকে হাত-পা বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তার বাড়ির পাশে ফেলে যায়। তার দেহে ধারালো অস্ত্রের অনেকগুলো আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে পুলিশ রাত ১১টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মাদক ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আর





