ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভা শিবিরের সভাপতি আবুজর গিফারি ও শিবির নেতা শামীম হোসেনকে ‘আটকের’ প্রতিবাদে ও তাদের সন্ধানের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় যাত্রাবাড়ী-ডেমরা রোডের স্টাফকোয়াটারে তারা এ বিক্ষোভ করে।
মহানগর সভাপতি সাদেক বিল্লার নেতৃত্বে বিক্ষোভে শিবির নেতা মজিবুর রহমান মঞ্জু, তারেক নাসরুল্লাহ, ইমাম হোসাইন, মিজানুর রহমান, শরিয়ত উল্লাহ ও আমজাদ হোসেন উপস্থিত ছিলেন ।
এসময় শিবির নেতারা বলেন, অভিলম্বে গ্রেফতাকৃত শিবির নেতা আবুজর গিফারী ও শামীম হোসেনকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলতে হবে। তাদেরকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে তুলে দিতে হবে। তাদের মুক্তি ও সন্ধান দিতে প্রশাসনের শুভবুদ্ধির উদয় হবে বলেও আমরা আশা করি।
এমই





