শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের ঐতিহাসিক 'শ্রমিক দিবস' আজ। অথচ এই দিনে সড়ক দুর্ঘটনা নিহত হয় শ্রমিক।
রাজধানী মতিঝিলে ট্রাক ও লরির সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছে। নিহত শ্রমিকের নাম কাশেম (৩৫)।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই পথচারী। আহতরা হলেন- জবা আলী (৪৫) ও ইলিয়াছ (৪০)।
মতিঝিল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুবেল জানান, ট্রাক ও লড়ির সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বুধবার ভোর পৌনে চারটায় ট্রাকের শ্রমিক কাশেমকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জেড





