রাজধানীর ধলপুরলিচু বাগান এলাকায় একটি সাততলা আবাসিক ভবন হেলে পড়ার পর সেটি ফায়ারসার্ভিসের উপস্থিতিতে সিলগালা করে দিয়েছে পুলিশ। এ সময় ওই ভবনেরবাসিন্দাদের বিক্ষোভ করতে দেখা যায়। বাসিন্দাদের দাবি, হঠাৎ করে শূন্য হাতেকোথায় গিয়ে উঠবেন তারা।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে হেলে পড়া ভবনটি সিলগালা করা হয়।

এ প্রসঙ্গে পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানান, শুক্রবার সকালের দিকে ধলপুর এলাকার ৩৫/৫ নম্বর বাড়িটিহেলে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল বাহিনীর সদস্যরা ছুটে আসেন। সেই সঙ্গেরাজউকের একটি প্রতিনিধিদলও ভবনটি পরীক্ষা করতে আসেন। পুলিশ সকাল থেকেইভবনের বাসিন্দাদের বিভিন্ন কাজে সহযোগিতা করেন।

বিকেলের দিকে সব ধরনের পরীক্ষা-নিরীক্ষার জন্য কিছু নমুনা নিয়ে যানরাজউকের প্রতিনিধিদল। পরীক্ষার ফল না পাওয়া পর্যন্ত ওই ভবনে বাসিন্দাদেরউঠতে দেওয়া হবে না। বাসিন্দাদের নিরাপত্তার খাতিরেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।বাসিন্দাদের সাময়িক কষ্ট হলেও জীবনের নিরাপত্তার স্বার্থে এটা সবার মেনেনেওয়া দরকার বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা।

তিনি আরো জানান, পরীক্ষা-নিরীক্ষায় ভবন নির্মাণে কোনো অনিয়ম পাওয়া গেলে ভবন মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফায়ার সার্ভিসের কাছে ও বুয়েট প্রতিনিধিদলের কাছেও ওই ভবনের কিছু নমুনাপাঠানো হয়েছে। তারাও একটা রেজাল্ট দেবেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হবে ওইভবনে বাসিন্দারা নিরাপদভাবে থাকতে পারবেন কিনা।

এর আগে ভবন হেলে পড়ারখবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশেরউপস্থিতিতে মাইকিং করে ওই বাড়ির বাসিন্দাদের সরিয়ে দেওয়া হয়।

গত ২৫ এপ্রিল নেপালে ভয়াবহ ভূমিকম্প হলে পাশ্ববর্তী দেশ ভারত ও বাংলাদেশকেঁপে ওঠে। ৭ দশমিক ৯ মাত্রার ওই ভূমিকম্পে নেপালে নিহতের সংখ্যা ১০ হাজারছাড়াতে পারে বলে জাতিসংঘের এক হিসেবে বলা হয়েছে।

বাংলাদেশেও অনেক ভবনহেলে পড়ার খবর ইতিপূর্বে পাওয়া গেছে। যাত্রাবাড়ীর এই ভবনটি ভূমিকম্পের ফলেহেলে পড়েছে নাকি অন্য কোনো কারণ রয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।