চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজের ৩ দিন পর তপু মালাকার (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সকালে রাঙ্গুনিয়ার পারুয়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তপু মালাকার রাঙ্গুনিয়ার পারুয়া এলাকার পবন মালাকারের ছেলে।

গত ০২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। গতকাল (০৪ জানুয়ারি) তপু মালাকারের মা শেলি মালাকার থানায় এসে নিখোঁজ ডায়রি করেছিলেন।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহবুব মিল্কী জানান, পারুয়া এলাকার একটি পুকুর থেকে তপু মালাকার নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মরদেহে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি আরও জানান, তপু মালাকার গত ০২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। ০৪ জানুয়ারি তপু মালাকারের মা শেলি মালাকার থানায় এসে নিখোঁজ ডায়রি করেছিলেন। বিষয়টি তদন্ত করছি আমরা।

এমবি