যশোরের বেনাপোলে নার্স (সেবিকা) পেশায় চাকরি দেওয়ার কথা বলে এক যুবতীকে (২২) আটকে রেখে ধর্ষণের অভিযোগে শ্যামল সিং নামে এক চিকিৎসককে আটক করেছে পোর্ট-থানা পুলিশ।
এঘটনায় ওই যুবতী বাদী হয়ে ওই চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছে। বুধবার সকালে বেনাপোলে স্থলবন্দর এলাকার মাহে আলমের বাড়ি থেকে পুলিশ ওই ধর্ষণকারীকে আটক ও ধর্ষিতাকে উদ্ধার করে।
আটক ধর্ষক কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার বড়ঘুপ বাজার এলাকার মৃত কৃষ্ণ মোহন সিংহের ছেলে।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে এক চিকিৎসক ওই যুবতীকে নার্র্সের চাকরি দেওয়ার কথা বলে সাতক্ষীরা থেকে বেনাপোলে ডেকে এনে আটকে রেখে যৌন নির্যাতন করছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই ঘর থেকে ধর্ষককে আটক ও যুবতীকে উদ্ধার করে।
বেনাপোল পোর্ট থানার সহকারী উপ পরিদর্শক (এএসআই) আরশাফুল আলম প্রতিবেদককে বলেন, পোর্ট থানায় এ ঘটনায় একটি মামলা হয়েছে। মেয়েটিকে অতিদ্রুত ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করানো হবে বলেও জানান তিনি।
এসএইচ





