সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়া সীমান্ত থেকে এক শিশুসহ ১০ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অবৈধভাবে ভারতে যাওয়ার পথে রোববার দুপুর দেড়টার দিকে তাদের আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়।
আটকরা হলেন- কক্সবাজার জেলার টেকনাফ থানার শিলবুনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে সাদেক হোসেন (২৫), তার স্ত্রী লায়লা বেগম (২০), ভাই মাহমুদ আলী (২৬), তার স্ত্রী আয়শা বিবি (২০), একই এলাকার হামিদ আলীর ছেলে হাবিবুর রহমান (২২), আমান উল্লাহর ছেলে সালামোতুল্লাহ (২১), মাহমুদ কাইয়ূমের স্ত্রী মুছা তাছরিন বেগম (৩০), আব্দুর রহিমের স্ত্রী হাছিনা বেগম (৩০), তার শিশুপুত্র মো. সমীর (১০) ও কন্যা ছামিরা বেগম (১৪)।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরউদ্দীন ঘটনা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে।
কেএইচ





