বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাতক্ষীরা সরকারী কলেজের আহ্বায়ক পলাশ দাসের উপর উক্ত কলেজের ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে আজ সকাল এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল শেষে ছাত্রমৈত্রীর নেতৃবৃন্দ একথা বলেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, ছাত্রলীগ যদি ইভটিজিং, ভর্তি বাণিজ্য,ও সন্ত্রাসের পথ পরিহার না করে তাহলে আগামীতে তাদের সাথে ছাত্র সংগ্রাম পরিষদ থাকবে কিনা সে বিষয়ে ভাবতে হবে।
বক্তারা অবিলম্বে সাতক্ষীরা কলেজের ছাত্রমৈত্রীর আহ্বায়ক পলাশ দাসের উপর হামলাকারীদের উপর ব্যবস্থা নিতে আহ্বান জানান। অন্যথায় প্রমাণ হবে ছাত্রলীগ ইভটিজার ও সন্ত্রাসীদের মদদ দেয়।
উল্লেখ্য গতকাল সাতক্ষীরা জেলা ছাত্রমৈত্রীর স্কুল বিষয়ক সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টিকে ছাত্রলীগের এই কলেজের কর্মীরা উত্যক্ত করে এবং সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে ছাত্রলীগের অত্র কলেজের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ছাত্রমৈত্রী কলেজ শাখার আহ্বায়ক পলাশ দাসের উপর অতর্কিত হামলা চালানো হয়।
এই ঘটনার প্রতিবাদে আজকের সমাবেশে সাধারণ সম্পাদক অর্ণব দেবনাথের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ।
এমআইএস





