ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন।
আজ (০৩ জানুয়ারি) রোববার দুপুরে তারাকান্দায় গাছতলা বাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ, তিনজন নারী ও এক শিশু রয়েছেন। তাৎক্ষণিক হতাহতের পরিচয় জানা যায়নি।
জানা গেছে, নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের গাছতলা নামক এলাকায় শাহজালাল পরিবহনের একটি বাস অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয়।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। এখন উদ্ধারকাজ চলছে।
এমবি





