কুষ্টিয়ার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে পাঁচ সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ ৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিক জানান, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গ্রেফতারি পরোয়ানা বলে ৭১ জন ও নিয়মিত মামলায় ১২ জনকে গ্রেফতার করা হয়।

এর মধ্যে কুষ্টিয়া মডেল থানায় ১১ জন, দৌলতপুর থানায় ৩৩ জন, কুমারখালী থানায় ৭ জন, খোকসা থানায় ১জন, মিরপুর থানায় ১৪ জন, ভেড়ামারা থানায় ১৪ জন ও ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ৩ জনকে গ্রেফতার করা হয়।

এ অভিযান চলাকালে ৪৫ পিচ ইয়াবা দেড়কেজি গাঁজা ১০ লিটার দেশি মদ ও ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

এ নিয়ে গত তিনদিনে পুলিশের বিশেষ অভিযানে মোট ২০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর