ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের কলেজ রোড এলাকায় পদ্মা গ্রুপের পেট্রোলবাহী গাড়ির (ঢাকা-মেট্রো-৪৪-০৪২২) নিচে চাপা পড়ে অটোরিকশা যাত্রী ফাতেমা আক্তার শান্তা(২০) নামে এক গৃহবধূ মারা গেছে।
এসময় গুরুতর আহত হয়েছে নিহত শান্তার দুই বছরের শিশুপুত্র সাদমান। তাকে আশঙ্কাজনক অবস্থায় গফরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত গৃহবধূর বাড়ি পৌর শহরের ঈমামবাড়ি। তার স্বামীর নাম সোলায়মান কবির শান্ত।
খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ পেট্রোলবাহী গাড়িসহ চালক মোশারফ হোসেনকে আটক করেছে।গফরগাঁও থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছে।
এআই





