যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল চেকপোষ্ট ক্যাম্পের সদস্যরা শনিবার দুপুরে আন্তর্জাতিক প্যাসেঞ্জার র্টামিনালের সামনে পাকা রাস্তার উপর ভারত থেকে পাচার হয়ে আসা বিপুল পরিমাণে ভারতীয় শাড়ি-থ্রিপিচ আটক করেছে। এ সময় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

২৬ বিজিবি বেনাপোল চেকপোষ্ট ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল্লাহীল ওয়াফি জানান, নিজস্ব গোয়েন্দা বিআইপি নায়েক নুরুজ্জামান ও নায়েক মিজানুর রহমানের সংবাদের ভিত্তিতে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান থ্রিপিচ ও শাড়ি এনে আন্তর্জাতিক প্যাসেঞ্জার র্টামিনালের সামনে পাকা রাস্তার উপর যশোর যাবার জন্য অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা বিআইপি ও সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ভারতীয় ১১৪ পিচ থ্রিপিচ ও ২৫ পিচ শাড়ি আটক করা হয়।

আটক মালামালের মূল্য ১১ লাখ ১২ হাজার সিজার দেখিয়ে বেনাপোল কাষ্টমসে জমা দেওয়া হয়েছে।

 

এমআইএস।