দিনাজপুরে ট্রেনে কাঁটা পড়ে সুলতানা রাজিয়া (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সুলতানা রাজিয়া বিরামপুর পৌর এলাকার বেগমপুর গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী।
শুক্রবার দুপুরে জেলার বিরামপুর উপজেলা রেলগেট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত রাজিয়ার মরদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এআই





