জমে উঠেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের(ডিএনসিসি) ক্লিনার অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনী প্রচারণা। এই নির্বাচনে আব্দুল খালেক তালুকদারের নেতৃত্বাধীন খালেক-বাদশাহ-রেনু পরিষদ এবং আবুল কালামের নেতৃত্বাধীন কালাম-বারেক- ইসমাইল পরিষদ ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে।

পেশায় পরিচ্ছন্ন কর্মী (ক্লিনার) হলেও তাদের নেতা নির্বাচনে তাদের আনন্দ,উৎসাহ ও উৎফুল্লতার কোনো কমতি নেই।

এদিকে আইন শৃংখলা পরিস্থিতি  নিয়ন্ত্রণে রাখার স্বার্থে  নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানমো. মনিরুজ্জামান চৌধুরীর  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‌্যাবের ডিজির প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছেন।

জানা যায়, আগামী ২০ জুন এই নির্বাচনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে  ডিএনসিসির ৪টি আঞ্চলিক কার্যালয়ে গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

২ হাজার ৭৩৪ জন ভোটারকে আকৃষ্ট করার জন্য ইতোমধ্যে ওই  প্যানেলের প্রার্থীদের  ছবি ও নির্বাচনী প্রতীক সম্বলিত হরেক রকম ছোট বড় পোস্টার এবং ডিজিটাল ব্যানারে ছেয়ে গেছে নগর ভবনসহ ৪টি আঞ্চলিক কার্যালয়। সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রার্থীদের নির্বাচনী প্রচারনা। আর এই প্রচারণাকালে প্রার্থী এবং তাদের সমর্থকরা ভোটারদের নানা প্রতিশ্রুতিও দিচ্ছেন।

এদিকে এই নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ এবং সুশৃংখল পরিবেশে করার জন্য গঠিত হয়েছে অঞ্চল-৪ এর বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরীর নেতৃত্বে ৫ সদস্যে নির্বাচন পরিচালনা কমিটি। এই কমিটির অপর সদস্যরা হলেন,পরিচ্ছন্ন

পরিদর্শক  মো. আবু খালেদ, পরিচ্ছন্ন পরিদর্শক  মো. আনোয়ার হোসেন, পরিচ্ছন্ন অফিস সহকারি  লাকি আক্তার ও অফিস সহকারি মো. হাসান তারিক।

নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান চৌধুরীর বলেন, তিনি গত ৯ জুনএই নির্বাচনে আইন শৃংখলা পরিস্থিতি বজায় রাখার স্বার্থে  প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার এবং র‌্যাবের ডিজির দফতরে আবেদন জানিয়েছেন। একই সঙ্গে ওই আবেদনের অনুলিপি মিরপুর থানা, তেজগাঁও থানা এবং গুলশান থানার অফিসার ইনচার্জকে (ওসি),র‌্যাব ১,২ ও ৪ এর অধিনায়ককে (সিও) দিয়েছেন।

ঢাকা, একে, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসআর