সিলেট নগরীর সোবহানীঘাট এলাকা থেকে জৈন্তাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রবিউল হাসান (১৮) সাত দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৩০ জুলাই তিনি পারিবারিক কাজে সিলেট নগরে এসেছিলেন।

রবিউল নিখোঁজ থাকায় তার বড় ভাই আলম মিয়া নগরীর কোতোয়ালি থানায় জিডি দায়ের করেছেন।

রবিউল হাসান জৈন্তাপুর উপজেলার বিড়াখাই গ্রামের বাসিন্দা মো. আলী আকবরের ছেলে।

আলী আকবর জানান, জৈন্তাপুর থেকে পারিবারিক কাজে গত ৩০ জুলাই সিলেট শহরে আসে রবিউল।  কাজ শেষে বিকেলে বাড়ির পথে রওনা দেন তিনি। সন্ধ্যা ৭টার দিকে রবিউলের মুঠোফোনে কল করা হলে সে সিলেট নগরীর সোবহানীঘাটে রয়েছে বলে জানায়।

এর আধাঘণ্টা পর ফোন দেওয়া হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজি করে তার সন্ধান না পেয়ে পরদিন কোতোয়ালি থানায় জিডি করা হয়।

রবিউলের কাছে নগদ ৩০ হাজার টাকা ও তার প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছিল বলে জানিয়েছেন আলী আকবর।

কেএইচ