গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। বুধবার দুপুর ২টায় জেলা বারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা বারের সভাপতি আ্যাডভোকেট রবিউল লেইস রোকেস,সাধারণ সম্পাদক খায়রুল কবির রুমেন, হুমায়ন মঞ্জুর চৌধুরী, ড. মফচ্ছির মিয়া,মানিক লাল দে ও জহির আহমদ সোনা প্রমুখ।
বক্তারা আর্ন্তজাতিক সম্প্রদায়ের কাছে অবিলম্বে ইসরায়েলের আগ্রাসন বন্ধের দাবি জানান।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





