নেত্রকোনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮০ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় মোহনগঞ্জ পৌরসভার শহরের স্টেশন রোড এলাকার শাহ জালাল রেস্টুরেন্টের পেছনের একটি কক্ষে ইয়াবা ক্রয়-বিক্রয় করার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আমিরুল ইসলাম বাবু (২৭), দেওথান গ্রামের উকিল উদ্দিনের ছেলে আনাস মিয়া (২৫), আবদুল মালেকের ছেলে রুমান মিয়া (২৫), লাল মিয়ার ছেলে তফসির (৩৫) ও ফয়সাল (২০)।
অভিযান পরিচালনা করেন মোহনগঞ্জ থানার ওসি (তদন্ত) আখতারুজ্জামান, এসআই আবদুল মোমেন, রিশাদ আলম এএসআই সোহেল রানা, মুখলেছুর রহমান, আবু তাহের, সফিকুল ইসলাম।
মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, আটকদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এমবি





