এক দিন বিরতির পর দশম জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে শনিবার সকাল সাড়ে ১০টায়। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দিনের কার্যসূচি শুরু হয়। দশম জাতীয় সংসদের এটি দ্বিতীয় অধিবেশন। এর আগে বৃহস্পতিবার সংসদের বৈঠক শনিবার সকাল ১০টা পর্যন্ত মুলতবি ঘোষণা করেন স্পিকার।
কার্যসূচি অনুযায়ী অধিবেশনের শুরুতেই রয়েছে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব। এরপর প্রস্তাবিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনা হওয়ার কথা রয়েছে।
দশম জাতীয় সংসদের পথচলা শুরু হয় ২৯ জানুয়ারি। প্রথম অধিবেশন শেষ হয় ১০ এপ্রিল। চলতি বাজেট অধিবেশন শুরু হয় ৩ জুন। এ অধিবেশন চলবে আগামী ৩ জুলাই পর্যন্ত। আগামী ২৯ জুন নতুন অর্থবছরের বাজেট সংসদে পাস হবে।
সংসদীয় গণতন্ত্র চালু হওয়ার পর এবারই প্রথম বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে সংসদে ধারাবাহিকভাবে যোগ দিচ্ছেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্যরা।
ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





