রাজধানীর পল্টন মোড়ের পুলিশ বক্সের বিপরীতে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক(৩৫) নিহত হয়েছেন। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। এতে আহত হয়েছেন অটোরিকশার ৪ যাত্রী।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ভোরে অটোরিকশায় তেজগাঁও থেকে গুলিস্থানের কাপ্তানবাজারে মুরগি কিনতে যাচ্ছিলেন ৪ ব্যবসায়ী বলে জানান পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সুশংকর পাল।
এ সময় তারা পল্টন মোড়ের পুলিশ বক্সের বিপরীতে গেলে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশা চালক।
এ দুর্ঘটনায় অটোরিকশার ৪ যাত্রী আহত হন। এদের মধ্যে একজন চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছেন। বাকি তিনজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
জাতীয়
রাজধানীতে ট্রাক চাপায় অটোরিকশার চালক নিহত
রাজধানীর পল্টন মোড়ের পুলিশ বক্সের বিপরীতে ট্রাক চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালক(৩৫) নিহত হয়েছেন। নিহত চালকের পরিচয় পাওয়া যায়নি। এতে আহত হয়েছেন





