সিলেটের কানাইঘাট উপজেলা থেকে শিব্বির আহমদ (৩৭) নামে এক যুবককে রিভলবারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক যুবক কানাইঘাট উপজেলার নয়াগ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

উপজেলার সুরাইঘাট বাজার থেকে বৃহস্পতিবার বেলা ২টায় তাকে আটক করা হয়। জব্দ হওয়া রিভলবারসহ শিব্বিরকে কানাইঘাট থানায় সোর্পদ করা হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন বিজিবি ৪১ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. ছাইফুল ইসলাম।

জেআই