উচ্চ আদালত জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মু. কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যু পরোয়ানা জারী করায় প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
সোমবার এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে নেতৃত্ব দেন যাত্রাবাড়ী থানা আমীর ড. আব্দুল মান্নান।
মিছিল শেষে জনাব মান্নান বলেন, সরকার রাজনৈতিক ভাবে তাকে হত্যার জন্যে এই আদেশ বহাল রাখে।
তিনি আরও বলেন, এই ফ্যাসিষ্ট সরকার ইসলামী আন্দোলনের নেতাদের রাষ্ট্রীয়ভাবে হত্যার মাধ্যমে ক্ষমতা চিরস্থায়ী করে রাখতে চাই।
এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিনের সেক্রেটারী মু. সাদেক বিল্লাহসহ জামায়াত ও শিবিরের নেতাবৃন্দ।
এমকে





