বরিশালের ছয়মাইল এলাকায় ট্রাক ও আর্মড পুলিশবাহী একটি বাসের সংঘর্ষে ২৭ আর্ম পুলিশ সদস্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকায় পুলিশের গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ হলে তারা আহত হন।

এপিবিএন বরিশালের সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামান বলেন, আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমবি