ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আইয়ুব হক (৩৫) উপজেলার চাড়োল ইউনিয়নের ডোটপাড়া গ্রামের প্রয়াত আতাব উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ১১টার দিকে বালিয়াডাঙ্গী বাজারে সবজি বিক্রি করতে যাচ্ছিলেন কৃষক আইয়ুব হক। পথিমধ্যে তীরনই ব্রীজের উপরে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসেম/জারিফ





