রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘন্টায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে করোনা পজিটিভ হয়ে ৫ জন, উপসর্গ নিয়ে ৩ জন এবং করোনা নেগেটিভ হবার পর ১ জন মারা গেছেন।
আজ (১২ আগস্ট) বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নাটোরের ২ জন, পাবনার ২ জন, রাজশাহীর ১ জন, নওগাঁর ১ জন, চাঁপাইনবাবগঞ্জের ১ জন, মেহেরপুরের ১ জন, কুষ্টিয়ার ১ জন রয়েছেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৩৭ জন। এনিয়ে ৫১৩ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৩৪২ জন।
এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৫৫টি নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা পজিটিভ আসে।
রাজশাহীতে শনাক্তের হার ২৮দশমিক ৬২ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জের ৯৪ নমুনায় ১৯ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ২০দশমিক ২১ শতাংশ। নাটোরের ৩৪৩ টি নমুনায় ৫১ জনের পজেটিভ আসে। শনাক্ত হার ১৪ দশমিক ৮৬ শতাংশ।
এমবি





