গাজীপুরে নাশকতার পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ছাত্রদলের এক নেতাসহ ১০ জনকে আটক করেছে।
গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ এদের আটক করে।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে জয়দেবপুর থানায় ছয়জন, টঙ্গী থানায় দুইজন, কালিয়াকৈর থানায় একজন এবং কালীগঞ্জ থানায় তুমুলিয়া ইউনিয়ণ ছাত্রদলের সহসভাপতি আশরাফুল ইসলামকে আটক করে। আটককৃতরা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী।
ইআর