সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদরের ঘুঙ্গিয়ারগাঁও বাজারে জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাত ৯টার দিকে শাল্লা থানার এসআই জিন্নাতের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, প্রমোদ রঞ্জন দাস (৫৫),লাল মিয়া (৫৫),সুরেশ চন্দ্র দাস(৪০), গনেন্দ্র চন্দ্র দাস (৩৯), দুখু সেন (৩৮), নারায়ন চন্দ্র দাস (৩০), হাফিজুর রহমান (৩৩), সুমন মিয়া (২৭), মাহমুদ মিয়া (৪৫),রকিব মিয়া (২৮), বাবুল মিয়া (৪৫) ও আব্দুল হক (৫০)। তারা উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও, ডোমরা, সুলতানপুর ও কান্দিগাঁও এলাকার বাসিন্দা।
আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন শাল্লা থানার অফিসার ইন চার্জ আনিসুর রহমান।
কেএইচ





