ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বরহরণ এলাকায় ঝড়ে রেল লাইনের ওপর গাছ ভেঙে পড়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গৌধুলী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনের আউট‍ারে, সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে অপর একটি ট্রেন আশুগঞ্জ এসে আটকা পড়ে।

ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশন মাস্টার মহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ