মাগুরা সদর উপজেলায় ট্রাকের চাপায় রবিন কুমার নামে এক পিকাপভ্যানের চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।

শুক্রবার সকালে মাগুরা-ঢাকা মহাসড়কের বেলনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রবিনের বাড়ি মাগুরার সীমাখালি গ্রামে। আহত ট্রাকের হেলপার ইসমাইল হোসেন ও অজ্ঞাত অপর একজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রশিদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বেলনগর এলাকায় রাস্তার পাশে পিকআপভ্যান দাঁড় করিয়ে পেছনের চাকা পরিক্ষা করছিলেন চালক রবিন কুমার। এ সময় পেছন থেকে একটি ট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে আঘাত করে।এতে পিকআপভ্যানটি দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রবিনের মৃত্যু হয়।

এ ব্যাপারে মাগুরা সদর থানায় মামলা হয়েছে।

এমআর