হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় কান্তজিউ রাস উৎসব ও পূজা উপলক্ষে দিনাজপুরের ৩ উপজেলা বুধ ও বৃহস্পতিবারের হরতালে অওতামুক্ত থাকবে।

দিনাজপুরের সদর,কাহারোল ও বীরগঞ্জ উপজেলা হরতাল মুক্ত থাকবে বলে জানিয়েছে জামায়াত ইসলামী।

সোমবার সন্ধায় দলটির দিনাজপুর জেলা শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে  এ তথ্য জানানো হয়।তবে জেলার অন্য ১০ উপজেলায় হরতাল বহাল থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন তারা।

দলের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও নির্বাহী পরিষদ সদস্য মীর কাসেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে সারাদেশে হরতাল পালন করছে জামায়াত।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ও ৬ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার দিনাজপুরের ৩ উপজেলা হরতালের আওতামুক্ত থাকবে। জেলার অন্যান্য উপজেলাতে হরতাল কর্মসূচি বহাল থাকবে।

দিনাজপুর জেলা জামায়াতের প্রচার সম্পাদক এনামূল হক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী বুধ ও বৃহস্পতিবার হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী কান্তজিউ রাস মেলা ও পূজা।এ উপলক্ষ্যে ওই দিনগুলোতে দিনাজপুরের কাহারোল,বীরগঞ্জ ও সদর উপজেলাকে হরতালের আওতামুক্ত ঘোষণা করেছে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী।

এছাড়াও দিনাজপুর জেলার অন্যান্য উপজেলা থেকে উক্ত রাস মেলা ও পূজায় আগতদের যানবাহনে কেবল বিশেষ ব্যানার ব্যবহার করলে সেটি হরতালের আওতামুক্ত থাকবে বলেও ঘোষণা দিয়েছে জেলা জামায়াত।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,দিনাজপুর জেলা জামায়াতের আমীর মো. আনোয়ারুল ইসলাম ও সেক্রেটারী এ্যাড. মাহাবুবুর রহমান ভূট্টো এক যুক্ত বিবৃতিতে উপরোক্ত ঘোষণা দেন।নেতৃবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় দিক বিবেচনা করে এ সিদ্ধান্ত ঘোষণা করেন বলে তাতে জানানো হয়।

এআর