সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরো দুই বাংলাদেশি মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিহত বাংলাদেশিরা হলেন- মাদারীপুর জেলার শিবচরের মো. শাহ আলম (৬২) ও নওগাঁ জেলার মোছাম্মদ হেলেন (৫৩)।

গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে এ তথ্য জানানো হয়েছে।

চলতি বছর সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত মক্কা, জেদ্দা ও মদিনায় সর্বমোট ২২ বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে চারজন নারী ও ১৮ জন পুরুষ।

আজ সকাল পর্যন্ত ৯৩ হাজার ৯২৬ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন।

জেড