মাত্র দুদিনের মাথায় নিয়ম বহির্ভূত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিভিন্ন অনুষদ ও বিভাগীয় কমিটি বিলুপ্ত ঘোষনা করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

শনিবার রাত আট টায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসেন এর স্বাক্ষরিত এক বার্তার মাধ্যমে সম্মেলন তারিখ ঘোষনার পরেও নিয়ম বহির্ভূত ভাবে দেওয়া সব অনুষদ ও বিভাগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়।

উল্লেখ্য আগামী ৩০ মার্চ জবি ছাত্রলীগের প্রথম সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়।এর মাঝে তড়িঘড়ি করে ছাত্রলীগের গঠনতন্ত্র কে বৃন্ধাঙ্গুলি দেখিয়ে  বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ও বিভাগীয় কিমিটি ঘোষনা করে জবি ছাত্রলীগ । এখানেই থেমে থাকেনি জবি ছাত্রলীগ। নির্মানাধীন ছাত্রী হলের কমিটি গঠনের উদ্যোগ ও নেওয়া হয়, সেই সাথে জীবন বৃত্তান্তও আহবান করে জবি ছাত্রলীগ।পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে এই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয় জবি ছাত্রলীগ।

ছাত্রলীগের একাধিক সূত্র জানায়, ‘মাই-ম্যান’ ভিত্তিতে এই কমিটি দেয় শাখা ছাত্রলীগ যা ছিলো অগ্রহনযোগ্য ও নিয়ম বহির্ভূত।কমিটি বিলুপ্ত ঘোষনায় স্বস্তি প্রকাশ করেছেন মূল ধারার ত্যাগী নেতা কর্মীরা।সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কেন্দ্রীয় কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং দায়িত্বশীলদের ধন্যবাদ জানান। এ ব্যাপারে জানতে জবি শাখা ছাত্রলীগের সভাপতি এফ এম শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক এস এম সিরাজুল ইসলামকে একাধিকার ফোন করা হলেও তারা ফোন ধরেননি।

নাজমুল হাসান/এমই