সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অগ্রহণযোগ্য প্রমাণ করার জন্য বিএনপি সিটি নির্বাচন বর্জন করেছে।
সোমবার দুপুরে মানিকগঞ্জ-সিংগাইর-ঢাকা আঞ্চলিক সড়কে দুইটি সেতুর উদ্বোধন, ভিত্তিপ্রস্তুর স্থাপন ও সেতুর চলমান কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের ট্রেন মিস করেছে, নির্বাচনের ট্রেন থেকে মাঝপথে নেমে গেছে। এখন নতুন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে।
তিনি আরো বলেন, জাতিসংঘসহ বিশ্বের কয়েকটি দেশ যেভাবে তাদের মতামত ব্যক্ত করেছে তা বিশ্বের কোনো দেশে ঘটে না।
এ সময় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মহিবুল হক, পৌর মেয়র রমজান আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
জেআই





