জেলার সদর উপজেলায় পদ্মরাগ ট্রেন থেকে একটি বিদেশী পিস্তুত, ৩টি পেট্রোলবোমা, ২ রাউন্ড গুলি, ১টি ম্যাগজিন, ১টি পেট্রোলভর্তি বোতল ও প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যা ব। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
গোপন খবরের ভিত্তিতে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাযব-১৩ গাইবান্ধার সদস্যরা অভিযান চালিয়ে গাইবান্ধা রেলস্টেশন থেকে রবিবার বিকেল সোয়া ৫টার দিকে এসব উদ্ধার করে।
র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যা ব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ ও সহকারী পুলিশ সুপার মো. কায়সার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন খবর পেয়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী পদ্মরাগ ট্রেনটি গাইবান্ধা রেলস্টেশনে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এসময় একটি বগি থেকে পরিত্যক্ত অবস্থায় বস্তায় মোড়ানো একটি বিদেশী পিস্তুল, ৩টি পেট্রোলবোমা, একটি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, পেট্রোল ভর্তি ১টি বোতল ও প্রায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এদিকে, ট্রেনে র্যািবের তল্লাশি দেখে আগাম কোন বার্তা ছাড়াই হঠাৎ করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। এরপর ট্রেনটি গাইবান্ধার ত্রিমোহনি রেলস্টেশনে পৌঁছালে সেখানে র্যাাব আবারও ট্রেনটিতে অভিযান চালায়। এসময় কিছু উদ্ধার বা কাউকে আটক করা সম্ভব হয়নি।
গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম আগাম বার্তা ছাড়াই ট্রেন ছেড়ে দেওয়ার বিষয়টি স্বীকার করে জানান, র্যা বের অভিযান দেখে হঠাৎ করেই ট্রেনটি ছেড়ে দেওয়া হয়। ট্রেনের চালক ও দায়িত্বরত গার্ড কেন এমন করলেন তা জানাতে পারেননি তিনি।
এবি