ভোলা চরফ্যাশন উপজেলা ছাত্রদল নেতা আরিফের জানাজা সম্পন্ন হয় ।
বুধবার সকাল ১১ টায় এ জানাজা সম্পন্ন হয় বলে জানা যায়।
জানাজায় বিএনপি ও তাদের অন্যতম অঙ্গ সংগঠন জামায়েতে ইসলামী ও জেলা ছাত্রশিবিরের নেতা কর্মীরা সহ অন্যান্য শাখার নেতা কর্মীরা অংশ গ্রহন করেন । মরহুমের জানাজায় হাজারও মানুষের ঢল ।
জানাজার পূর্বে মরহুমের বাবা মোস্তফা কামাল বলেন, আমার ছেলে গত ২৯শে জানুয়ারি ঢাকা থেকে গ্রামের বাড়ি আশার পথে, ঢাকা সদর ঘাটে থেকে এমভি কর্ণফুলি-৪ লঞ্চ থেকে সাদা পোশাকে পুলিশ পরিচয়ে এসে তুলে নিয়ে যায় ।
এরপর থেকে সে নিখোঁজ । পড়ে আমরা আজ ২ দিন হলো তার গুলি বৃদ্ধ লাশ পায় । আমার ছেলেকে গোয়েন্দা পরিচয়ে পুলিশ গুলি করে হত্যা করেছেন । মরহুমের বাব এর সুষ্ঠ বিচার দাবী করেন। জানাজা শেষে তাকে দাফন করা হয় ।
এসএইচ





