পদ্মায় নৌকাডুবির ঘটনায় দু'জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও ১০ জন নিখোঁজ রয়েছে বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে।

সোমবার সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের পাকার ঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু'জন হলেন-পাকা ইউনিয়নের মনোহরপুর গ্রামের জনাব ও পল্লী চিকিৎসক নাসিরের ছেলে আসিফ।

পাঁকা ইউনিয়নের সাবেক আওয়ামী লীগ সম্পাদক তরিকুল ইসলাম জানান, সোমবার বিকালে ১০ রশিয়া বাজারের পাকা ঘাট এলাকা থেকে তিনটি নৌকা গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

আধা কিলোমিটার যাওয়ার পর একটি নৌকা উল্টে যায়। নৌকাটিতে গম, পাঁচ/সাতটি গরু, মোটরসাইকেল ও ১০/১২ জন মানুষ ছিল। খবর পেয়ে এলাকাবাসী উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

শিবগঞ্জ থানার ওসি মইনুল জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। এছাড়া রাজশাহী থেকে ডুবুরিদলও তলব করা হয়েছে। চর এলাকা হওয়ায় তাদের কাছে খবর পৌঁছাতে সময় লেগেছে বলে তিনি জানান।

এআর