দিনাজপুরের খানসামা উপজেলায় আব্দুল আসাদ নামে এক স্কুল ছাত্রের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম জানান, নিহত ছাত্র আব্দুর আসাদ খানসামা উপজেলার ৫ নং ভাবকী ইউপি’র দেউলগাঁ গ্রামের দরগাঁর ডাঙ্গাপাড়ার সুরত আলীর পালিত ছেলে। সে চক্কাঞ্চন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২য় শ্রেণীতে পড়তো।

আজ শুক্রবার সকালে স্থানীয়রা নিহত ছাত্রের বাড়ির পাশ্ববর্তী বাঁশ ঝাঁড়ের ভেতরে আব্দুর আসাদ(১০) মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেন।

পুলিশ খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পালিত পিতা সুরত আলী জানান, ১৭ আগষ্ট বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় আসাদ। অনেক খোজাখোজির পরও তাকে পাওয়া না গেলে বৃহস্পতিবার এলাকায় মাইকিং করা হয়।

এদিকে খোজঁ নিয়ে দেখা গেছে নিহতের জন্মদাতা পিতা হচ্ছে একই উপজেলার আগ্রা গ্রামের মিয়াজী পাড়ার মোঃ সাবের আলী।

নিহতের আপন চাচা আনসার আলী জানান, সুরত আলীর কোন পুত্র সন্তান না থাকায় নিহত আসাদের বয়স যখন ২ বছর বয়সেই তাকে পোষ্য পুত্র হিসেবে গ্রহন করে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পালিত বাবা ও মাকে আটক করা হয়েছে ।

এমবিএইচ/এমবি