যশোরের বেনাপোল সীমান্ত থেকে একটি ওয়ান শ্যুটার গান, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগজিন উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রোববার(১১ডিসেম্বর) সকাল ১০ টার দিকে ভারত সীমান্তবর্তী গ্রাম বেনাপোলের অগ্রভুলোট থেকে এই অস্ত্র ও গুলি উদ্ধার হয়।
বিজিবি জানান, গাঁপন সংবাদে জানা যায় ভারত থেকে আগ্নেয় অস্ত্র নিয়ে এক ব্যক্তি বাংলাদেশে প্রবেশ করেবে। পরে বিজিবি সদস্যরা সীমান্ত গ্রাম পাঁচভুলোট এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে সীমান্ত পার হয়ে এপারে আসা এক যুবককে ধাওয়া করলে সে তার হাতে থাকা ১ একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে ওই প্যাকেটের মধ্য থেকে ১টি ওয়ান শ্যুটারগান,২ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।
২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সুবেদার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে জানান,উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তীতে বেনাপোল পোর্ট থানায় জমা করা হবে।
নাসির/ এআই





