রাজধানীর মহাখালী সাততলা পোড়া বস্তিতে আগুনে পুড়ে গেছে ৫টি দোকানসহ অর্ধশত ঘর। এছাড়া মারা গেছে কমপক্ষে সাতটি গবাদিপশু। আগুনে পুড়ে আহত হয়েছেন পিতাপুত্রসহ ৫ জন।

এলাকাবাসীজানান, শুক্রবার ভোর সোয়া ৫টায় আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর জীবন মিয়া এ তথ্য নিশ্চিত করেন।

তবে আগুন লাগার প্রায় পৌনে এক ঘণ্টা পর ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয় বলে অভিযোগ করেন স্থানীয়রা বাসিন্দা।

এদিকে আহত পাঁচজনের মধ্যে আবুবকর (৪৫) ও তার ছেলে কাওসারকে (২০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

আবুবকরের স্ত্রী নাসিমা জানান,ভোরে ফজরের আজানের পর বিকট বিস্ফোরণের পরপরই আগুনের সূত্রপাত হয়। এ সময় ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয় পিতাপুত্র।

কেএইচ