বিএনপি ও সেচ্ছাসেবক দলের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ।

শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত মহানগরীর আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে বিএনপির ২৪ জন ও বাকি পাঁচজন সেচ্ছাসেবক দলের কর্মী। তবে গেফতারকৃতদের নাম জানা যায়নি।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখার এডিসি মনিরুজ্জামান মিঠু।

এআর