বেনাপোল স্থল বন্দরে অতিরিক্ত টোল আদায়ের কারণে দেয়া অবরোধ প্রত্যাহার করেছে মটর শ্রমিক ইউনিয়ন।

পোর্ট থানার অফিসার ইন চার্জ (ওসি) অপূর্ব হাসান ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা এই অবরোধ প্রত্যাহার করে নেন।

বুধবার দুপুরে দেয়া অবরোধের কারণে পণ্য পরিবহনসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে শত শত গাড়ি আটকা পড়ে।

কেএইচ