রাজধানীর ডেমরার পশ্চিম সানারপাড়া ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এনামুল হক গিয়াসের লাশ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার দুপুরে পশ্চিম সানারপাড়ার একটি বাগানের ভেতর লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

ডেমরা থানার এসআই আশীষ কুমার দেব জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পশ্চিম সানারপাড়ের তাঁতীবাজার পুকুরপাড় থেকে ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তার নাম এনামুল হক। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ব্যবসায়িক দ্বন্দ্ব ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। জড়িতদের ধরতে এরই মধ্যে পুলিশ মাঠে কাজ করছে বলেও জানান এসআই।

এমকে