সিলেটে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন নেসা খানম এই দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি আব্দুল মজিদ (৫০) নগরের উপকন্ঠ শাহপরান (র:) থানার পীরেরচক গ্রামের একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন স্টেট ডিফেন্স অ্যাডভোকেট শাহ্ আলম মহিউদ্দিন।

সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মো: জোবায়ের বখত এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৪ সালে ২৯ ডিসেম্বর আসামি তার স্ত্রী লিপি বেগমকে ভাড়া বাসায় শ্বাসরোধে করে এবং দা দিয়ে কুপিয়ে হত্যা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে একমাত্র আব্দুল মজিদকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিয়েছেন। মামলায় সাক্ষীদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত মজিদকে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা করেন।

এমবি