কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজসহ চারজনের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় মামলা হয়েছে।
পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮ (১) (৯) (৩) (৭) ধারায় এই মামলা হয়েছে। মামলা নম্বর-০৬।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল খালেক জানান, খন্দকার মহব্বত আলী নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলা করেছেন।
মামলার অন্য আসামিরা হলেন, আয়শা রহমান মিতা (মহব্বতের স্ত্রী), শহরের মঙ্গলবাড়িয়া এলাকার মৃত জনাব আলী সরদারের ছেলে ও শহর আওয়ামী লীগের আহবায়ক কমিটির সাবেক সদস্য এস এম বিদ্যুৎ ও হাউজিং বি-ব্লকের মৃত মিজানুর রহমানের ছেলে ও ওই এলাকার ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মধু।
মামলার বাদী খন্দকার মহব্বত আলী এজাহারে উল্লেখ করেন, আয়শা রহমান আমার স্ত্রী হওয়া সত্ত্বেও আসামি মোমিনুর রহমান মোমিজের সঙ্গে বিভিন্ন জায়গায় অন্তরঙ্গভাবে থাকে এবং মোমিজের নির্দেশে এসএম বিদ্যুৎ ও মোস্তাফিজুর রহমান অন্তরঙ্গ মুর্হূতের ভিডিও চিত্রধারণ করে।
তারা পরস্পর যোগসাজসে সেই ভিডিও চিত্র ইন্টারনেটের মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করে আমার মানসম্মান ক্ষুন্ন করে গর্হিত অপরাধ করেছে।
মহব্বত আলী আসামিদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





