গাজীপুরে অভিযান চালিয়ে ১৭ বিএনপি-জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ। নাশকতা সৃষ্টির পরিকল্পনার সঙ্গে জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে তাদের আটক করা হয়। তবে আটককৃতদের নাম জানা যায়নি।

গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার সূত্রে জানা গেছে, পুলিশ অভিযান চালিয়ে টঙ্গী থানা এলাকা থেকে দুইজন, কালিয়াকৈর থানা এলাকা থেকে পাঁচজন, শ্রীপুর থানা এলাকা থেকে তিনজন, কাপাসিয়া থানা এলাকা থেকে তিনজন এবং কালীগঞ্জ থানা এলাকা থেকে চারজন বিএনপি-জামায়ত কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে একজন জামায়াত ও বাকিরা বিএনপি কর্মী।

কেএইচ