রংপুরের পীরগাছার উপজেলার কৈকুড়ী ইউনিয়নের চেীধুরাণী-পীরগাছায় আসার পথে আন্তঃনগর ট্রেন দোলনচাপার ধাক্কায় স্টোশন-সংলগ্ন উত্তরপার্শ্বে চৌধুরানী-কান্দি যাতায়াতের রাস্তায় ট্রলি চালকসহ তিনজন নিহত এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে এ রিপোর্ট লেখা পযন্ত নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ট্রলিটি উপজেলার দেউতি থেকে কান্দিতে যাচ্ছিল। বিকাল ৪.৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত এবং আহতদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় জনগন।
এসএম





